মেহেরপুর নিউজঃ
বাড়ির পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে মহিলার হেঁসোর আঘাতে পারুলা খাতুন এবং মর্জিনা খাতুন নামের দুই মহিলা জখম হয়েছেন। আহত দুই মহিলাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিকে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর কলোনিপাড়ায় এ ঘটনা ঘটে।আহত পারুলা খাতুন (৪৫) শ্যামপুর কলোনীর আব্দুর রশিদ স্ত্রী। এবং মর্জিনা খাতুন (৫০) মোঃ বাইতুল্লাহর স্ত্রী।
জানা গেছে ঘটনার সময় পারুলা খাতুন তাদের বাড়িঘর পরিষ্কার করে উৎকৃষ্ট ময়লা প্রতিবেশী মনিরুলের বাড়ির পাশে ফেলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিরুলের স্ত্রী আদুরি খাতুন, রমেশের ছেলের শিপন এবং তার মা বিবিজান মিলে ধারালো হেঁসো দিয়ে পারুলার হাতে কোপ মারেন।
এসময় মর্জিনা খাতুন বাধা দিতে আসলে তাকেও হেঁসো দিয়ে আঘাত করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।