মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না——- রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
রবিবার সকালে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্যামপুর ইউনিয়নের ঝাউবাড়িয়া গ্রামের খেদের জোয়ারদার ছেলে আনারুল ইসলামের স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহেী রয়েছে। এদিকে আনারুল ইসলামের মৃত্যুতে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।