মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কলমিজোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা আল আমিন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লেঃ কর্নেল মো আনদুল ওয়াহাব এর উদ্দোগে ৫ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে মুক্তিযোদ্ধা আল আমিন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। ইয়ার আলী মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লেঃ কর্নেল মোঃআবদুল ওয়াহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল মজিদ, প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, ইউপি সদস্য আক্তার হোসেন, নয়ন হাবিব প্রমূখ পরে প্রধান অতিথি ফিতা কেটে মুক্তিযোদ্ধা আল আমিন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।