মেহেরপুর নিউজ:
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর যুব মহিলা লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব মহিলা লীগের সভানেত্রী ফজিলা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান। সমাবেশে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন নেছা লতা,জেলা আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন, সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুন,কলেজ ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।