মেহেরপুর নিউজ:
শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইমাজুউদ্দিন লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইমাজুউদ্দিন লাইব্রেরির উদ্বোধন করা হয়।
মোহাম্মদ ইয়ার আলী মালিথার সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃকঃ( অবঃ) প্রফেসর ডাঃ মোহাম্মদ আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক প্রফেসর রফিকুর রশিদ, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারি, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান প্রমুখ।