মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জ্ঞাতার্থে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্য দেওয়া নির্দেশনা মোতাবেক আগামী ৩০ মে ২০২৪ তারিখের মধ্যে সিভিল সার্জন এর প্রত্যয়ন ও পুলিশ ভেরিফিকেশন ফরমসহ যাবতীয় কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দিতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে উল্লেখিত কাগজপত্র জমাদিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের জন্য বিবেচিত হবেন না। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।