মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২অক্টোবরঃ
মেহেরপুরে যুবলীগের পূর্ব ঘোষিত যুব সমাবেশ প্রশাসনের অনুরোধে আজকের কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে যুবলীগ এবং আগামীকাল বুধবার একই স্থানে একই সময়ে যুব সমাবেশ করার ঘোষনা দেয়া হয় জেলা যুবলীগের পক্ষ থেকে। আজ মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে যুব সমাবেশের সকল প্রস্তুতি সম্পর্ন্ন করে জেলা যুবলীগ।
অপর দিকে একই সময়ে জেলা মটর শ্রমিক ইউনিয়ন সমাবেশের ডাক দিলে পুলিশ প্রশাসন সকাল থেকে দুই পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করে যে কোন এক পক্ষ কে মিটিং না করার জন্য অনুরোধ জানান । কিন্তু মটর শ্রমিক ইউনিয়ন তাদের সমাবেশ আজকে করার জন্য অনড় থাকে।
এদিকে যুব সমাবেশ কে ঘিরে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মেহেরপুরে আসেন। প্রশাসন আইনশৃংখলা পরিস্থিতি ভাল রাখা সহ সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন যুব লীগের নেতৃবৃন্দের সাথে দুপুর তিনটার দিকে বৈঠক শেষে যুবলীগের পক্ষ থেকে এ ঘোষনা দেওয়া হয়।
যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম মেহেরপুর নিউজ কে জানান, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা পূর্ব ঘোষিত যুব সমাবেশ বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামী কাল বুধবার আমাদের যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, আইনশৃংখলা ভাল রাখা সহ শহরে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে যুব সমাবেশ বন্ধ রাখা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন মেহেরপুর নিউজ কে জানান, আমরা দুপক্ষের সাথে কথা বলে এক পক্ষকে সমাবেশ বন্ধ করার জন্য অনুরোধ করি এবং আজকে এক পক্ষ সমাবেশ করবে আর আগামীকাল অপর পক্ষ সমাবেশ করবে।
এদিকে প্রশাসনের অনুরোধে জেলা যুবলীগের কর্মসূচী প্রত্যাহার করলেও মটর শ্রমিক ইউনিয়নও সেখানে কোনো কর্মসূচী পালন করেনি।