মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভোরের একাদশ এর উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্তে ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ২-১ গোলে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে। হরিরামপুর সীমান্ত ক্লাবের পক্ষে রহমত দুটি গোল করেন।
মেহেরপুর পৌর একাদশের গোলটি আত্মঘাতীর মাধ্যমে হয়। খেলায় সেরা গোলকিপার হিসাবে রশিদ, ম্যান অব দ্যা ম্যাচ সেলিম এবং সর্বোচ্চ গোলদাতা হিসাবে বিজয়ী দলের রহমতকে পুরস্কৃত করা হয়। খেলা শেষে প্রাক্তন ফুটবলার খন্দকার আবু সামাইন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।