মেহেরপুর নিউজ :
মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে চিৎলা জাগরণী ক্লাব জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় চিৎলা জাগরণী ক্লাব ১-০ গোলে জিরো নাইন ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জিসান জয়সূচক গোলটি করেন।