মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তিকে ঢাকায় নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালের দিকে মাহবুব আলম শান্তি মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে বৃক্ষরোপণ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে পিরোজপুর ও কলাইডাঙ্গা গ্রামের মাঝামাঝি স্থানে বিপরীতগামী একটি আলগা মনের ধাক্কায় মাহবুব আলম শান্তি মারাত্মক আহত হন। প্রথমে তাকে চুয়াডাঙ্গায় নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রবিবার মাহবুব আলম শান্তিকে ঢাকার নেওয়া হয়েছে তার একটি পা ভেঙে গেছে।