মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর সড়কে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৪৫) ও তার মেয়ে অদিতীয়া (১৬) নামের দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের দারিয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।হেলাল উদ্দিন মেহেরপুর মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের হাফিজ মাস্টারের ছেলে ও মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও অদিতিয়া তার মেয়ে। সে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী
।জানা গেছে হেলাল উদ্দিন তার মেয়েকে নিয়ে মানিকনগর থেকে মেহেরপুরে আসার পথে দারিয়াপুরে বিপরীতগামী একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় তারা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।