মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনা নিহত সাহারবাটি গ্রামের আহসান আলীর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে সাহারবাটি গ্রামে মরহুম আহসান আলির স্ত্রী কাঞ্চনের হাতে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক উপস্থিত থাকে অর্থ তুলে দেয়া হয়।মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় জীবন-জুনায়েদ পরিবহনের মালিকের পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এসএম আকিব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু। আর্থিক সহায়তা প্রদানের সময় মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হাফিজুল ইসলাম,লাইন সম্পাদক আল-আমিন হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৮ মার্চ মেহেরপুর গাংনী সড়কের পোড়াপাড়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় সাহারবাটি গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে আহসান আলী নিহত হন।