মেহেরপুর নিউজঃ
সড়ক দুর্ঘটনা রোদ কল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের অভিযান
সড়ক দুর্ঘটনা রোদ কল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর শহরের লড মার্কেটে এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা ট্রাফিকের ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন সময়ে হেলমেট এবং গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।