মেহেরপুর নিউজ:
সড়ক পরিবহন আইন ২০১৮ এর কিছু ধারা পরিবর্তনের দাবিতে খুলনা বিভাগের বাস চালকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ষষ্ঠ দিনে এসে মেহেরপুর ঢাকাগামী চলাচল স্বাভাবিক হলেও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাসগুলো মেহেরপুর জেলার শেষ সীমানা পর্যন্ত চলাচল করছে ।
অপরদিকে চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুরের চালকরা বাস চালানোর চেষ্টা করলেও আগের দিন চুয়াডাঙ্গার শ্রমিক কর্তৃক মেহেরপুরে বাস চালকরা লাঞ্ছিত হয় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এখনো বাস চলাচল শুরু হয়নি। শনিবার সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী সব গুলো কোস ছেড়ে ছেড়ে গেছে। একইসাথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী বাসগুলোর মেহেরপুর জেলাট শেষ সীমানা খলিসাকুন্ডি পর্যন্ত যাতায়াত করছে।