মেহেরপুর নিউজ, ১৯ ফেব্রুয়ারী:
দূর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উদ্যোগে সততা স্টোর স্থাপনের জন্য মেহেরপুর জেলার ৬ টি বিদ্যালয়ের মাঝে অর্থ-প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক মো: আতাউল গনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৬ টি বিদ্যালয়ে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা বিতরন করেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ- বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের উপ-পরিচালক মো: জাকারিয়া, জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মোসারেফ হোসেন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, আলম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, করমদী মাধ্যমিক বিদ্যালয়,ও জে টি এস মাধ্যমিক বিদ্যালয়কে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো : আতাউল গনি বলেন সততা স্টোরের মাধ্যমে আজকের শিশুরা আগামীতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে । তিনি বলেন আমরা বড়রাও যাতে অসত থেকে মুক্ত থাকি সেদিকে খেয়াল রাখতে হবে।