মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগ সদর উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সদর উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন ২দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে আমঝুপি দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম,কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, হাতীভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।