মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে চেয়ারম্যান পদ খালি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এক নির্দেশে ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লাকে অস্থায়ী চেয়ারম্যানের দ্বায়িত্ব দেয়া হয়।
আজ সোমবার দুপুরে স্থানীয় সরকার , পলি উন্নয়ন ও সমবায় মমন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপসচিব মো: সবুর হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তা মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কমকর্তার বরাবর এ আদেশ প্রেরন করা হয়।
আদেশে বলা হয়েছে,উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সালের ২৪ নং আইনের ১৪(১) (চ)ধারা মোতাবেক মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় এবং ২ নং সূত্রস্থ পত্রে সরকার কতৃক মেহেরপুর সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠিত হওয়ায় একই আইনের ১৫(৩) ধারা মতে নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহন না করা পর্যন্ত পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার লক্ষ্যে প্যানেল চেয়ারম্যান-১ (ভাইস চেয়ারম্যান) মো:আব্দুল মালেক মোল্লাকে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব,প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য,গত ১৯ জুলাই বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ মারা যান। এতে মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান পদটি শুন্য হয়।