মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটি ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকনসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।