মেহেরপুর নিউজ:
সন্ধানী সংস্থা পরিচালিত সন্ধানী নার্সিং ইনস্টিটিউট ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ১ম ব্যাচের তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষা কার্যক্রম শুর করে।
তারই ধারাবাহিকতায় সন্ধানী সংস্থার ওকি-নিনোসাকা হল এ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণের উপস্থিতিতে ৭ম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নবাগত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানায় প্রতিষ্ঠানের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর সংস্থার এই অগ্রযাত্রায় সহযোগীতা করার জন্য এলাকার সকল শ্রেণি পেশার মানুষের প্রতি ও সহযোগী সংগঠন বাংলাদেশ তো থে ও সুনাগু কাই, ফুকুওকা, জাপান এর সদস্যগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।