মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর সবুজ ছাঁয়া ইংলিশ ভার্সন স্কুলের প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্যারেড প্রশিক্ষণ শুরু হয়। মেহেরপুর সবুজ ছাঁয়া ইংলিশ ভার্সন স্কুলের ৩০ জন ছেলে-মেয়ে প্যারেড প্রশিক্ষণের অংশগ্রহণ করছে। সবুজ ছাঁয়া ইংলিশ ভার্সন স্কুলের সহকারী শিক্ষক রাসেল সহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ এসময় সেখানে উপস্থিত ছিলেন।