মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাঠের প্রায় ১৪ বিঘা সরকারি খাসজমি দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে গ্রামবাসীদের উদ্যেগে শহরে মানব বন্ধন কমসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে খোকসা গ্রামের শ’ শ’ মানুষ মেহেরপুর জেলা প্রশাসের সামনের রাস্থায় মানব বন্ধনে যোগ দেন।
জানা যায়, মেহেরপুর জেলা সদরের আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের ৬৪ নং মৌজার ৩ নং খতিয়ানে প্রায় ১৪ বিঘা সরকারি জমি (খড়ের জমি) পার্শ্ববর্র্তী আমঝুপি গ্রামের ছলেমান মালিথার ছেলে আব্দুল কুদ্দুস জাল দলিলের মাধ্যমে নিজের দাবি করে এবং চলতি বছরের ২২ জুলাই ওই জমিতে ধানের চারা রোপন করে।
বিষয়টি জানতে পেরে খোকসা, আমঝুপি ও মদনাডাঙ্গা গ্রামের মানুষজন সরকারি জমিতে লাগানো ধান নষ্ট করে সেখানে খেলার মাঠ তৈরি করে।
এঘটনায় আব্দুল কুদ্দুস বাদি হয়ে খোকসা গ্রামের মোহাম্মদের ছেলে নাজেল, নাজেলের ছেলে কেনা, খোকার ছেলে জামাত, শহরের ছেলে গোলাম,সরমানের ছেলে কদর, মনোরুদ্দিনের ছেলে জমির, ওমরের ছেলে মহিবুল, শেরমানের ছেলে হিম্মত, সিরাজের ছেলে আরিফ, আমান খা’র ছেলে আনছার, আনছারের ছেলে সানোয়ার, মকবুলের ছেলে আশরাফ, জান আলীর ছেলে মাবুদ, সামদানি খাঁ’র ছেলে ছলু খাঁ, ছলু খাঁর ছেলে সালাম, দলু খাঁর ছেলে কাবা, আমঝুপি গ্রামের আমির আলীর ছেলে আনারুল, আব্দুল করিমের ছেলে মোমিনুল ও আব্দুস সাওারের ছেলে শরিফুলকে আসামি করে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে।
এ দিন ভূমি দস্যুর কবল থেকে সরকারি জমি রক্ষা ও গ্রামবাসির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করে।
এদিকে নাজেল খাঁ, আবু হানিফ ও হাফিজুর রহমানের নেতৃত্বে মানব বন্ধনে শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ অংশ গ্রহণ করেন।
মেহেরপুর নতুন দরবেশপুর গ্রাম থেকে স্কুল ছাত্র অপহরন
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রাম থেকে এক স্কুল ছাত্র অপহরনের শিকার হয়েছে। সোমবার দিবাগত রাতে ওই অপহরনের ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন রাত ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আবুল হাশেমের ছেলে স্থানীয় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র লিমনকে ঝিনাইদহ শহরের আকবর আলীর ছেলে নতুনদরবেশপুর গ্রামের আব্দুর রহমানের জামাই মনি (৩৫) তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে চলে যায়। এঘটনার পর থেকে সারা রাত তাকে খুঁজে পাওয়া যাযনি।
এমনকি ঘটনার পর থেকে মনি’র মোরাইল ফোনটিও বন্ধ রয়েছে। খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই কামালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শিশু লিমনকে উদ্ধার করতে মাঠে নেমেছেন।