মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক (ইনসিটু) মুন্সী এ এইচ এম রাশেদুল হক মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে বদলি হয়ে মেহেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে সহকারি অধ্যাপক পদে যোগদান করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে মুন্সি এএইচএম রাশেদুল হক মেহেরপুর সরকারি কলেজে যোগদান করলে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন মুন্সি এএসএম রাশেদুল হক কে ফুলেল শুভেচ্ছা জানান।মুন্সী এ এইচ এম রাশেদুল হকের পিতা মুন্সি মোজাম্মেল হক সেখানে উপস্থিত ছিলেন।