মেহেরপুর নিউজ:
এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রকিবুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এএলএম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় সহকারী শিক্ষক রকিবুজ্জামান, মফিজুর রহমান, জুয়েল প্রমূখ। পরে বিদায়ী সহকারী শিক্ষক রকিবুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।