মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এস এম জিয়াউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সর্দার, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন সহ বিপুল পরিমাণ মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এস এম জিয়াউল ইসলাম মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
ব্রেন টিউমার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বেশ কিছুদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। এস এম জিয়াউল ইসলামের স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। মেহেরপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এস এম জিয়াউল ইসলামের অকাল মৃত্যুতে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন সহ মেহেরপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।