মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুরের দৈনিক মানবজমিন ও মাথাভাঙ্গা পত্রিকার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামাদুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মরহুমের কবরে ফাতেহা পাঠ করা হয় ।
আজ শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর আনসার ক্যাম্প জামে মসজিদে মরহুম সামাদুলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মহাফিলের আয়োজন করা হয় । মিলাদ মহাফিল পরিচালনা করেন আনসার ক্যাম্প জামে মসজিদের পেশ ইমাম । মিলাদ মহাফিলে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও মেহেরপুর নিউজের প্রধান সম্পাদক পলাশ খন্দকার, দৈনিক দিনের খবর পত্রিকার ব্যুরো প্রধান মুহম্মদ মহসীন , মেহেরপুর নিউজের প্রতিনিধি আবু আক্তার, দৈনিক আন্দোলনের বাজার ও দেশ ভূমি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মেহের আমজাদ, দৈনিক ডেসটিনির ইয়াদুল মোমিন ,দৈনিক ভোরের কাগজ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি আনিসুজ্জামান মেন্টু, ডি,এন,এন – এর প্রতিনিধি শহিদুল ইসলাম , বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন সহ আত্মিয় স্বজনরা উপস্থিত ছিলেন । মিলাদ মহাফিল শেষে সাংবাদিকরা মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করেন ।