মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:
সাইকেল চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরাম গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে সুরুজ আজ সন্ধ্যায় শহরের হুদা প্লাজার সামনে থেকে বড় বাজার এলাকার ভাদুল ছেলে মফিজুরের একটি সাইকেল নিয়ে চলে যাওয়ার সময় তাকে আটক করে পিটুনি দেয়্ পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।