মেহেরপুর নিউজ:
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা কাবিজুল হক মিলনের পিতা আলহাজ আব্দুল বারি বিশ্বাস ইন্তেকাল করেছেন। (ইন্না———রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর।
শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের সাহাজী পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার ১পু্ত্র,২ কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুল বারি বিশ্বাস মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ আঃ রব বিশ্বাসের ছোট ভাই।রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গার্ড অব অর্নার প্রদান এবং জানাজা শেষে পারিবারিক কবরে দাফন করা হবে।