মেহেরপুর জেলার সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তৌফিকুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকালের দিকে তার নিজ গ্রাম রাজশাহীর বানেশ্বরে মৃত্যুবরণ করেন। তৌফিকুল ইসলাম ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে মেহেরপুর থেকে তাকে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়।
জয়পুরহাটে কর্মরত অবস্থায় তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। তৌফিকুল ইসলামের স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। তার মৃত্যুতে মেহেরপুরের শিক্ষক নেতা কমর উদ্দিন, ইকবাল হোসেন, নুরুল গনিসহ শিক্ষক নেতৃবৃন্দের শোক প্রকাশ করেছেন।