মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদের বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে রোকন(৩৫) নামের এক যুবক।
বুধবার বিকেলের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় এই ঘটনা ঘটে। আটক রোকন মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মইনুল ইসলাম এর ছেলে।
জানা গেছে,বিকেলের দিকে রোকন মেহেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদের অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করেন। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। পরে তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।