মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন আহমেদ (বশির কমান্ডার) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ কে গার্ড অব অনার প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করেন, এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। এর আগে সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন মাসুদুল আলম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব)আব্দুল মালেক প্রমূখ। পরে একই স্থানে জানাজা শেষে লাশ দাফন করা হয়। এর আগে সকালে বশির আহমেদ তার নিজ বাড়ি মেহেরপুর শহরের মণ্ডলপাড়ায় মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদের স্ত্রী এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী হয়েছে।