মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বুধবার দুপুর থেকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে প্রফেসর মান্নান কুতুবপুর ইউনিয়নের শোলমারি, রুদ্রনগরসহ কুতুবপুরের বিভিন্ন স্থানে গণসংযোগসহ এলাকার মানুষের সাথে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ দেওয়ার মাধ্যমে উন্নয়নের সফলতা তুলে ধরেন। সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খালেদজ্জুমান খান ডালিম,মির্জা গালিব উজ্জ্বল, মোঃ সাজেদুর রহমান সাজু, মোঃ মিরাজুল ইসলাম,, আসাদুজ্জামান আসাদ, আবু তালহা বীণ হাবিব জুয়েল, শেরেফুল ইসলাম, বাচ্চু মিয়া, শেখ কয়াসার হামিদ বুলবুল, ইকবাল হোসেন, রবিউল ইসলাম, টিপু, মিনহাজুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্বাস উদ্দীন, খোকন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।