মেহেরপুর নিউজ:
মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মোটরসাইকেল শোভা যাত্রা ও গণসংযোগ করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মুজিবনগর উপজেলার মোনাখালি , নওদাপাড়া, বিশ্বনাথপুর, শিবপুর, রশিকপু, বাগোয়ান বাজার , কেদারগন্জ বাজার , ভবানীপুর , রামনগর, গোপালনগর, গুপিনাথপুর ,গৌরিনগর, পুরন্তপুর, খাঁনপুর, দারিয়াপুর ,বিধ্যাধরপুর।
সদর উপজেলার চকশ্যামনগর, বন্দর ও বামনপাড়ায় গণসংযোগ করা হয়। এ সময় শতাধিক মটরসাইকেল নিয়ে শোভা যাত্রা নেতৃত্বদেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খালেদুজ্জামান খাঁন ডালিমসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থক, শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। খালেদুজ্জামান খাঁন ডালিম, হুমায়ূন কবির বাবু, সাজেদুর রহমান সাজু, মির্জা গালিব উজ্জ্বল, মিরাজুল ইসলাম, সেলিম রেজা, শেরেফুল ইসলাম, রকিবুল ইসলাম বাবু, নয়ন আহামেদ, মিঠু, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু, আব্বাস উদ্দিন, শেখ কায়সার হামিদ বুলবুল,ইকবাল হোসেন, আসাব উদ্দিন, মতিয়ার, বকুল আহামেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।