
রক্ত দিচ্ছেন মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ এপ্রিল:
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”-আমাদের দেওয়া এক ব্যাগ রক্তে তাদের জীবন বাঁচানো যেতে যারে। ঢাকার সাভারে বুধবার ভবন ধ্বসে গুরুতর আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হাসপাতালের বিছানায় মুমুর্ষ এসব রোগীদের চিকিৎসার্থে প্রচুর রক্তের প্রয়োজন। সারাদেশ থেকে রক্ত দেওয়ার আহবানে মেহেরপুর থেকেও রক্ত পাঠানো হবে। দিন শেসে ৬৫ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে বলে জানান কর্মসূচীর উদ্যেক্তা রফিক উল আলম।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টার সময় থেকে মেহেরপুর জেনারেল হাসাতালে এ রক্তদান কর্মসূচী শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
রক্তদান কর্মসূচীতে মেহেরপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, চাকুরীজীবি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ স্বপ্রনোদিত হয়ে এ রক্তদান কর্মসূচীতে অংশ গ্রহন করছেন। এর পর সংগ্রহিত রক্ত ঢাকায় পাঠানো হবে।
রক্তদান কর্মসূচী পরিদর্শন করেন মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,সিভিল সার্জন ডা. আব্দুস শহিদ। রক্তদান কর্মসূচী সার্বক্ষনিক মনিটরিং করেন মেহেরপুর রিপোর্টারস ইউনিটির সভাপতি সাংবাদিক রফিক উল আলম।
এসময় এ কাজে আরো সহযোগীতা করেন জেনারেল হাসপতালের তত্বাবধায়ক নজরুল ইসলাম, আর এম ও ডাঃ অলোক কুমার দাস, বিএমএ সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, স্বাচিপ সভাপতি ডাঃ আবুল বাশার, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক, ছাত্রনেতা রাশেদুজ্জামান প্রদিপ, হাসানুজ্জামান উজ্জল প্রমুখ।