মেহেরপুর নিউজ :
সারা বাংলাদেশের অনলাইনে বীর মুক্তিযােদ্ধা সংগঠনকে সংগঠিত করবার লক্ষে মেহেরপুরের গাংনীতে কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৎকালীন গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযােদ্ধা আশরাফুল আলম। কমিটির সদস্য সচিব হলেন-মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযােদ্ধা রেজাউল হক।সদস্যরা হলেন-বামন্দী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম,বীর মুক্তিযােদ্ধা শামসুল আলম হেলাল,বীর মুক্তিযােদ্ধা রবিউল হক,বীর মুক্তিযােদ্ধা ওমর আলী,বীর মুক্তিযােদ্ধা মােজাম্মেল হক।