গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাহারবাটী বাজার সংলগ্ন সাহারবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষকলীগ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মনিরুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সদস্য,মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য তহসিন আলী, সাহারবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,কৃষকলীগ নেতা বদরুল আলম বুদু,কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য আনারুল ইসলাম আকালী,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হিসাবে মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে আনারুল ইসলামকে নির্বাচিত করা হয়।