শহিদুল ইসলাম, ৩ জুন:
মেহেরপুর সদর উপজেলাধীন আমঝুপিতে কালার স্টাইল বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও আমঝুপির ছেলে প্রকৌশলী জিয়াউর রহমান খান মুকুললের অর্থায়নে জেলার বিভিন্ন এলাকার সাড়ে তিন হাজার দুস্থদের মাঝে ঈদ পোষাক ও নগগ অর্থ বিতরণ করেছেন।
সোমবার সকালে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামীলীগ সদর থানা সেক্রেটারী ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকুলের ছোট ভাই প্রকৌশলী শাহমিজ বকুল শিমুল তাদের পিতা জহুরুল ইসলাম খান, আজিমুল হক লাভলু, আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, বাদশা, তৌশিকসহ আরো অনেকে।
এসকল সামগ্রী আমঝুপি আলিম মাদরাসা ও মহিলা হেফজখানা, মউক প্রতিবন্ধী ও অটিজমবিদ্যালয়, মেহেরপুর প্রতিবন্ধী বিদ্যালয় ও মুজিবনগর প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।বিতরণকৃত সামগ্রীর মধ্যে শাড়ী, লুঙ্গি, থ্রি পিস ও নগদ টাকা রয়েছে।