মেহেরপুর নিউজ:
সিঙ্গাপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ এর উদ্যোগে আমদহ ইউনিয়ন ৪নং ওয়ার্ড আমদহ গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। রবিবার মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছের ৭শ চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দরুদ আলী, আনিস উদ্দিন, রায়হান, ওসমান, সুজন, ডালিম, রাসেল, রাব্বি, রকিব, শুভ, শাহীন প্রমূখ।