মেহেরপুর নিউজ:
সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহতম বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জীবনে নেমে এসেছে ঘোর আমানিশা। তাদের পাশে দাঁড়িয়েছে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে সিলেটে বন্যা কবলিত এলাকার বানভাসি মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বাঁধন, আসিফ, রাফি, ইমতিয়াজ, ওমর, সাদিকসহ তাদের সহপাঠীরা সিলেটে গিয়ে বন্যা কবলিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।