মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর:
মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন,সীমান্তে নির্বিচারে বাংলাদেশী নাগরিক হত্যা বন্দ্ধ করতে হবে। সীমান্ত হত্যার বিচার এবং বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের গণহত্যা বন্ধের দাবিতে সকলকে সোচ্চার হতে হবে।
মাসুদ অরুন বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে আজ রক্তের হোলি খেলা চলছে।
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দেশব্যাপি ভারত সীমান্তে নির্বিচারে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যাযজ্ঞের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল আলম, বিএনপি নেতা আব্দুর রহিম, ইসরাইল হোসেন মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিমুদ্দিন গাজী প্রমুখ।