মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
রবিবার সকালের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি মুজিবনগর স্মৃতিসৌধ পুস্পমাল্য অর্পণ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী সহ পুলিশের ঊর্ধ্বতন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগরে এসে পৌঁছালে পুলিশ সুপার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন