মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:
স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরকে বহনকারী হেলিকপ্টারটি ১১ টা ৩৩ মিনিটে মুজিবনগর হেলিপ্যাডে অবতরন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরের সফরসঙ্গী হিসেবে এসেছেন, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার,র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান সহ পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা। হেলিপ্যাডে তাকে স্বাগত জানান,মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন,মেহেরপুরের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন,পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। হেলিকপ্টার থেকে নেমে তিনি গাড়ি যোগে সরাসরি মুজিবনগর স্মৃতিসৌধে যান এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পন শেষে তিনি ২ একর জমির ওপর ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত মুজিবনগর থানা ভবন স্থলে যান। সেখানে মেহেরপুর জেলা পুলিশের একটি চৌকস দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। মন্ত্রী সালাম গ্রহণ শেষে নবনির্মিত মুজিবনগর থানা ভবনের ফলক উন্মোচন করেন। পরে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেন।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুধী সমাবেশ শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর। সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুরের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন,খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহউদ্দিন-পিপিএম,র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান,পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন,মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল,গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল আলম,মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন।
সুধী সমাবেশ শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর দুপুরের খাবার ও বিশ্রামের জন্য পর্যটন মোটেলের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। তিনি দুপুরের খাবার খাওয়া শেষে মোটেলের কনফারেন্স রুমে জেলা আইন শৃংখলা কমিটির মিটিং-এ অংশ নিবেন। মিটিং শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হবেন।