মেহেরপুর নিউজ:
নববধূকে জিনের আছর সারাতে এসে স্বামীকে অজ্ঞান করে কবিরাজ কতৃক নববধূকে ধর্ষণ করার খবর পাওয়া গেছে। পুলিশ কবিরাজ রূপি ধর্ষক মুজাহিদ ওরফে মুজাকে আটক করেছে।
আটক মুজাহিদ ওরফে মুজা মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের হযরত আলীর ছেলে। সোমবার দুপুরের দিকে পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার ফুলবাড়ি গ্রামের শুকুর আলীর নববিবাহিতা স্ত্রীর জিনের আছর করেছে এমন আশঙ্কায় শুকুর আলী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কবিরাজ মুজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন, মোবাইলে যোগাযোগের পর মুজা তার স্ত্রীকে নিয়ে কবিরাজ মুজার বাসায় আসেন।
শুকুর আলী জানান দুপুরের দিকে তাদের ঘরে প্রবেশ করে আমাকে পানি পড়া দিয়ে অজ্ঞান করে ফেলে, পরে আমার স্ত্রীকে ধর্ষণ করে, এ সময় জ্ঞান ফিরে আমি দেখি আমার স্ত্রী কান্নাকাটি করছে। এ ঘটনায় আমার পরিবারের লোকজনকে জানানোর পর গ্রাম থেকে আমার লোকজন পিরোজপুর গ্রামে আসে এবং পিরোজপুর আইসি ক্যাম্পে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পিরোজপুর আইসি ক্যাম্পের এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মুজা কে আটক করে মেহেরপুর সদর থানায় নেন। এই ঘটনায় শুকুর আলী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, ঘটনা সম্পর্কে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।