মেহেরপুর নিউজ ঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় “স্মার্ট মেহেরপুর বিনির্মাণ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-জান্নাহ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরদার মোস্তফা শাহীন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ,জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া,জেলা ক্রীড়া অফিস আরিফ আহমেদ, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড,ইব্রাহিম শাহীন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন নাহার, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রনি খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী,মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তিতাস হোসেন প্রমুখ ও উপস্থিত ছিলেন।