মেহেরপুর নিউজ, ২৬ ফেব্রুয়ারি:
মেহেপুরে সড়ক দুর্ঘটনায় আহত অন্তর নামের এক এসএসসি পরীক্ষার্থী রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দিবাগত রাতে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত অন্তর সদর উপজেলার বামনপাড়ার গ্রামের ওয়াসিম মোল্লার ছেলে। সে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
গত রবিবার বিকালে মেহেরপুর কোর্ট মোড়ে দুটি মোটর সাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে অন্তর আহ হয়। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফা করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।