মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় ডাকে ১১ ডিসেম্বর সারাদেশ ব্যাপী সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে মেহেরপুর শহরের দোকানে দোকানে সশরীরে হাজির হয়ে জনসংযোগ করছেন মেহেরপুর ০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাসুদ অরুন।
আজ সোমবার সন্দ্ধ্যা ৬ টার দিকে শহরের কোর্ট এলাকার বিভিন্ন দোকানে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে জনসংযোগের মধ্য দিয়ে হরতাল সফল করার পূর্ব প্রস্তুতি’র কার্যক্রম শুরু করেন তিনি।
সাবেক এমপি মাসুদ অরুন বলেন,হরতালকে সফল করতে জনসংযোগ শুরু করেছি। আমার ব্যবসায়ী ভাইদেরকে হরতালের সময় দোকান ব›দ্ধ রাখা এবং মঙ্গলবার হরতাল এ বার্তা পৌছাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করছি।