মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন নেতাকর্মীদের উর্দ্দেশ্য বলেছেন,১১ ডিসেম্বর মঙ্গলবারের হরতাল সফল করার মধ্যে দিয়ে সরকারের দুঃশাসনের জবাব দিতে হবে।
তিনি শান্তিপূর্ন অবরোধ কর্মসুচীতে হত্যা, নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
আজ সোমবার দুপুরে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ এবং সমাবেশ শেষে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
হরতালের সমর্থনে কোর্ট প্রাঙ্গন ও কাথুলী বাসস্ট্যান্ডে ২টি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান সাতু, বিজেপি’র জেলা আহবায়ক শেখ সাঈদ আহমেদ, জেলা ব্এিনপির যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাসার, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু প্রমুখ।