মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগস্ট:
জামায়াতের নিবন্দ্ধন অবৈধ ঘোষনা করা হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করেছে মেহেরপুর জেলা জামায়াত ইসলামী। মেহেরপুর জেলা জামায়াতের জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমান মেহেরপুর নিউজকে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় একথা জানান।
মেহেরপুর জেলা সেক্রেটারি বলেন,রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মেহেরপুর জেলা জামায়াত এতে একমত পোষন করেছে।এরজন্য মেহেরপুর জামায়াতের যা করার দরকার সেটা করা হবে। তিনি জানান,মেহেরপুর জেলা জামায়াত স্থানীয় ভাবে কোন সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত নিলে সাংবাদিকদের জানানো হবে।
তিনি তার প্রতিক্রিয়ায় আরও বলেন,এটা বিরোধী দলকে ঘায়েল করার সরকারের একটা অপচেষ্টা। সরকার অবৈধভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
জেলা সেক্রেটারি বলেন,পাশ্ববর্তী দেশ ভারত হিন্দু প্রধান দেশ হলেও সেদেশে জামায়াত ইসলামী সহ মুসলিম দলগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।অথচ বাংলাদেশ মুসলিম প্রধান দেশও হওয়া সত্বেও সরকার অবৈধভাবে নিষিদ্ধ করলো।