গাংনী প্রতিনিধি :
সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মশালা ও বৃক্ষ রােপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। শিক্ষা বিষয়ক সামাজিক সংগঠন‘প্রস্ফুটন’ বৃক্ষরােপন ও কর্মশালার আয়োজন করে। আয়ােজনে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক ও সমাজ সেবক মুহাম্মদ নিয়ামত উল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হাসান পলাশ, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রষ্ফুটনের উপদেষ্টা মোহাম্মদ সালমান সাইফ, দেলোয়ার জাহান ঝন্টু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রস্ফুটন বৃক্ষরোপণ কর্মসূচি ও স্কুল প্রোগ্রামের আহবায়ক সদস্য সাহান উল্লাহ, মাকসুদুল আজম বাঁধন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রস্ফুটন সদস্য মো: মিফতাহুল ইসলাম। আয়ােজনে কুইজ এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে বিভিন্ন প্রজাতির দুটি করে গাছের চারা তুলে দেয়া হয়।