মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজামান কয়েকটি বৃক্ষের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় সহকারি শিক্ষক কাজী আনিসুজ্জামান, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।