মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর:
বিএনপি, জামায়াত-শিবিরের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা, সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবশ করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ।
আজ শুক্রবার বিকালে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহর প্রদক্ষিন করে।
মিছিলে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, জেলা আওযামীলগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, এমএমতিন,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলমসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এর আগে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পাদক নিশান সাবের,সাংগাঠনিক স্পাদক মাহফিজুর রহমান মাহবুব,মিজানুর রহমান হিরন,সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল,সম্পাদত মিজানুর রহমান মিলন,যুবলীগ নেতা জসিউর রহমান বকুল প্রমুখ।